মফিজ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত একটি ছেলে, যে গোপনে সখিনাকে ভালোবাসত। টানা ৭ বছর ধরে জীবনের প্রতিদিন তার কথা ভেবে এবং অনেক স্মৃতি তৈরি করার পর, অবশেষে মফিজ তার কাছে ভালোবাসার কথা প্রকাশ করে। কিন্তু সে জানতে পারে যে, সখিনা ইতোমধ্যে কয়েক মাস ধরে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে আছে। প্রত্যাখ্যান করা সত্ত্বেও সখিনা মফিজকে বন্ধু হিসেবে পাশে থাকতে রাজি করায়। প্রতিদিন মফিজ সখিনার toxic সম্পর্কের কষ্টের কথা শুনত এবং তাকে মানসিকভাবে support দিত। কয়েক বছর পর অবশেষে সখিনার breakup হলে মফিজ তাকে আবার প্রস্তাব জানায়, কিন্তু এবারও সে প্রত্যাখ্যাত হয়। এবার মফিজ সখিনার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। তবে সখিনা হঠাৎ তার পরবর্তী জন্মদিনে wish করলে মফিজও সখিনার জন্মদিনে শুভেচ্ছা জানায়। এখন তারা বছরে মাত্র দুবার—একে অপরের জন্মদিনে প্রথা হিসেবে কথা বলে। তারা অতীতের কথা তোলে না, কারণ সখিনা তার আগের toxic সম্পর্কের ব্যাপারে অনুতপ্ত, আর মফিজ নিজের আত্মসম্মানের খাতিরে বিষয়টি এড়িয়ে যাওয়াকেই ভালো মনে করে। এরই মধ্যে মফিজের সাথে জরিনা নামের নতুন একটি মেয়ের পরিচয় হয়। জরিনা বেশ ধনী এবং মফিজের সাথে তার খুব ভালো মিল হয়। সে মফিজকে ভালোভাবে বোঝে এবং তার জন্য care করে। তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে পারে। এতে মফিজের মনে পড়ে যায়, সে কীভাবে একসময় সখিনার সাথেও এভাবে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। মফিজ ভাবল, এটি হয়তো তার নতুন করে শুরু করার একটি সুযোগ এমন একজনের সাথে, যে তাকে বোঝে এবং যার সাথে তার চিন্তাভাবনা ও মানসিকতা সুন্দরভাবে মিলে যায়।